Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বাংলাদেশ

ভ্যাপসা গরমেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়

ভ্যাপসা গরমেও চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড়
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
পবিত্র ঈদুল ফিতরের পঞ্চম ও সাপ্তাহিক ছুটির দিন আজ শুক্রবার (৪ এপ্রিল)। নগরজুড়ে ঈদের ছুটির আমেজ এখনো কাটেনি। সকাল থেকে জাতীয় চিড়িয়াখানাসহ রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে ছিল উপচেপড়া ভিড়। সংশ্লিষ্টরা বলছেন, বিকেলে ভিড় আরও বাড়বে।

ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত ও আশপাশের এলাকা থেকে পরিবার-পরিজন নিয়ে ঘুরতে এসেছেন অনেকে। চৈত্রের ভ্যাপসা গরম। তারপরও পরিবারের সদস্যদের নিয়ে বের হয়েছেন কেউ কেউ।

তবে ঈদের তিন দিনের তুলনায় আজ দর্শনার্থীর সংখ্যা কম বলে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার টিকিট বিক্রেতারা।

শুক্রবার সরেজমিনে গিয়ে দেখা যায়, বন্ধু-বান্ধব ও পরিবার পরিজন নিয়ে দূর-দূরান্ত থেকে চিড়িয়াখানায় এসেছেন দর্শনার্থীরা। সকাল থেকে চিড়িয়াখানার গেটের সামনের অংশ হকার ও ব্যাটারিচালিত রিকশার দখলে। ডান পাশের স্থায়ী টিকিট কাউন্টার ও গেটে দর্শনার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাম পাশের অস্থায়ী গেট দিয়েও দর্শনার্থীরা চিড়িয়াখানায় প্রবেশ করেন।

একজন টিকিট বিক্রেতা বলেন, সকালে টিকিট বিক্রি হয়েছে কম। দুপুরের পর থেকে ভিড় বাড়তে শুরু করেছে। বিকেলে ভিড় আরও বেড়ে যাবে।

ময়ূরের পাখা বিক্রেতা আজিজুল বলেন, দর্শনার্থী কম। ৫০ টাকার পাখা ২০ টাকা বিক্রি করছি আজকে। ঈদের তিন দিন অনেক দর্শনার্থী ছিল। সেই তুলনায় আজকে মানুষ কম। গরম, আবার ঈদের ছুটি শেষ, এজন্য আজকে ভিড় কম। আমাদেরও বেচাকেনা কম।

চিড়িয়াখানার ভেতরের রাস্তা, লেকের পাড়, গাছের ছায়ায় দর্শনার্থীদের বিশ্রাম নিতে দেখা গেছে। বাঘ, সিংহ, বানরের খাঁচার আশপাশে কেউ কেউ উঁকি মারছেন।

গাজীপুর থেকে চিড়িয়াখানায় বেড়াতে আসা মোহাম্মদ মাইনুল হোসেন বলেন, গরম আছে আবার গাছের ছায়াও আছে। লেক পাড়েই বসে ছিলাম। তেমন একটা ঘোরা হয়নি। আমরা ছোটবেলার বন্ধু। এখন বিশ্ববিদ্যালয়ের পড়ছি। একটু দূরে বেড়াতে এসেছি। আড্ডা দিলাম একসঙ্গে। এখন কোথাও খাওয়া দাওয়া করবো। তারপর বাড়ি যাবো।

মিরপুর ১১ নাম্বার থেকে এসেছেন পরিবহন শ্রমিক রনি আহমেদ । তার স্ত্রী, দুই মেয়ে ও এক ভাতিজা তার সঙ্গে এসেছেন।

নয়াবাজার থেকে দুই ছেলে ও স্ত্রীকে নিয়ে সকাল সাড়ে ১০টায় চিড়িয়াখানায় প্রবেশ করেন জ্ঞানেন্দ্রনাথ কুন্ড। বেলা সাড়ে ১২টায় বের হয়ে যান তারা। তিনি বলেন, প্রচণ্ড গরম-আবার সঙ্গে ছোট বাচ্চা, পুরোটা ঘুরতে পারিনি।

এদিকে, চিড়িয়াখানায় নতুন প্রাণী না থাকায় বেশিক্ষণ ঘোরার আগ্রহ পাননি অনেকে। তারা বলছেন, ওই একই প্রাণী। তিন বছর আগেও এগুলো দেখেছি। বরং এবার প্রাণির সংখ্যা কম, অনেক খাঁচা খালি। দেখার কিছুই নেই।

Previous Post

নরেন্দ্র মোদীকে আলোকচিত্র উপহার দিলেন প্রধান উপদেষ্টা

Next Post

পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতেও নেই চ্যাপম্যান

Next Post
পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতেও নেই চ্যাপম্যান

পাকিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতেও নেই চ্যাপম্যান

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh