Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বাংলাদেশ

যমুনা সেতুতে ৭ দিনে টোল আদায় ১৯ কোটি টাকা

যমুনা সেতুতে ৭ দিনে টোল আদায় ১৯ কোটি টাকা
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

জেলা প্রতিনিধি:
ঈদযাত্রার সাতদিনে যমুনা সেতু দিয়ে ২ লাখ ৪৭ হাজার ৬০১টি যানবাহন পারাপার হয়েছে। ২৪ মার্চ থেকে ৩০ মার্চ রাত ১২টা পর্যন্ত ছোট-বড় বিভিন্ন ধরনের এসব যানবাহন পারাপার হয়। এর ফলে টোল আদায় হয়েছে ১৯ কোটি ১৩ লাখ ৭৯ হাজার ৮৫০ টাকা।

এদিকে ২৮ মার্চ একদিনে সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যান পারাপার হয়। যা চলতি বছরের সর্বোচ্চ সেতু দিয়ে যানবাহন পারাপার।

এদিকে সেতু দিয়ে গত সাতদিনে বাসের চেয়ে হালকা যানবাহন বেশি পারাপার হয়েছে। সব চেয়ে কম পারাপার হয়েছে মোটরসাইকেল। যমুনা সেতু দিয়ে মোটরসাইকেল ৩৫ হাজার ৮৭৭টি, হালকা যানবাহন ৮১ হাজার ৪৭৭, বাস ৬৩ হাজার ৭৬১ এবং ট্রাক ৪৯ হাজার ৮৮১টি পারাপার হয়েছে।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, ২৪ মার্চ যমুনা সেতু দিয়ে ২৪ হাজার ৯৭টি যানবাহন পারাপার হয়। এর মধ্যে মোটরসাইকেল ১ হাজার ১৬৩টি, হালকা যানবাহন ৬ হাজার ৫৪৭, বাস ৪ হাজার ৬৩৫ এবং ট্রাক ১১ হাজার ৭৫২টি।

২৫ মার্চ ২৯ হাজার ২৩৩টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল ২ হাজার ৩৭৪টি, হালকা যানবাহন ৮ হাজার ৬৩৯, বাস ৬ হাজার ৫০৯ এবং ট্রাক ১১ হাজার ৭১১টি সেতু পারাপার হয়েছে।

পরেরদিন ২৬ মার্চ সেতু দিয়ে ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়। এরমধ্যে মোটরসাইকেল ৩ হাজার ৮৬৭টি, হালকা যানবাহন ১০ হাজার ৫১৬, বাস ৮ হাজার ৩৩ এবং ১১ হাজার ৩৫০টি ট্রাক সেতু পারাপার হয়েছে।

২৭ মার্চ সেতু দিয়ে ৩৫ হাজার ২২৭টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল ৬ হাজার ১৯৫টি, হালকা যানবাহন ১১ হাজার ২০৪, বাস ৮ হাজার ১৬ এবং ট্রাক ৯ হাজার ৮১২টি সেতু পারাপার হয়েছে।

২৮ মার্চ সেতু দিয়ে ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল ৯ হাজার ১৬৩টি, হালকা যানবাহন ১৭ হাজার ২৭১, বাস ১২ হাজার ৬৭৫ এবং ট্রাক ৯ হাজার ২২৬টি সেতু পারাপার হয়েছে।

২৯ মার্চ যমুনা সেতু দিয়ে ৪৫ হাজার ৪৭৮টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল ৮ হাজার ১৩৭টি, হালকা যানবাহন ১৬ হাজার ৯৪, বাস ১৩ হাজার ৫০৬ এবং ট্রাক ৭ হাজার ৭৪১টি সেতু পারাপার হয়েছে।

৩০ মার্চ ঈদের আগের দিন যমুনা সেতু দিয়ে ৩১ হাজার ৪৬৫টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল ৪ হাজার ৯৭৮টি, হালকা যানবাহন ১১ হাজার ২০৬, বাস ১০ হাজার ৩৮৭ এবং ট্রাক ৪ হাজার ৮৯৪টি সেতু পারাপার হয়েছে।

এ বিষয়ে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল বলেন, ঈদযাত্রায় বঙ্গবন্ধু সেতুর দুই পাশে ১৮টি বুথ দিয়ে যানবাহন চলাচল করে। এরমধ্যে দুই পাশেই দুটি করে মোটরসাইকেলের জন্য আলাদা বুথ করা হয়। প্রতিবছর ঈদে এ মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গের লাখ লাখ মানুষ যাতায়াত করেন।

টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, মহাসড়কে যানজট নিরসনে পুলিশের প্রায় সাড়ে ৭শ সদস্য কাজ করেন। মহাসড়কে ৪ সেক্টর ভাগ করে ২৪ ঘণ্টাই পুলিশ সদস্য কাজ করেছেন।

১৯৯৮ সালে সেতুটি চালু হওয়ার পর থেকে কর্তৃপক্ষ টোল আদায় করে আসছে। বিগত সময়ে সেতুর টোল আদায় করে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস)। সরকার পরিবর্তন হওয়ার পর ২৪ সালের শেষের দিক থেকে বর্তমানে চায়না রোড ব্রিজ করপোরেশন টোল আদায় করছে।

দেশের দ্বিতীয় বৃহত্তম ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক। রাজধানী ঢাকার সঙ্গে সড়ক পথে উত্তরবঙ্গের একমাত্র যোগাযোগ মাধ্যম এ মহাসড়ক। এ সড়ক দিয়ে উত্তর ও দক্ষিণবঙ্গের ২৪টি জেলার যানবাহন চলাচল করে।

Previous Post

ব্যাংককে ড. ইউনূস-নরেন্দ্র মোদীর বৈঠক আজ

Next Post

ভারতের রাজ্যসভাতেও পাস হলো বিতর্কিত ওয়াকফ বিল

Next Post
ভারতের রাজ্যসভাতেও পাস হলো বিতর্কিত ওয়াকফ বিল

ভারতের রাজ্যসভাতেও পাস হলো বিতর্কিত ওয়াকফ বিল

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh