সরদার হাসান ইলিয়াস তানিম :
জামায়াত না যাবে তাবলীগে আর না যাবে ক্ষমতায়। হবে শহীদ। হবে ফাঁসি। কারন তারা একটি সাময়িক উত্তেজনার নাম। সবদলের নিকট ব্যাবহৃত হবে। ব্যাবহার শেষ হলে ডাস্টবিনে নিক্ষিপ্ত হবে। আগে হাসিনা পরে বিএনপি আর এখন ইউনুস। শুধু হেকমতে মতিয়ার। কথাটা জামায়াতের অন্ধ ভক্তরা মানতে পারবে না। কিন্তু এটাই সত্য।
বৃহস্পতিবার জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ার সাহেবের একটি বক্তব্যে শুনলাম তিনি বলছেন ” ২৪ এর বিপ্লবের পক্ষের শক্তি অনেকেই জামায়াতের বিরুদ্ধে কথা বলছে, যা ফ্যাসিস্ট হাসিনার কন্ঠের রিফ্লেকশন। পরওয়ার সাহেবের প্রতি সম্মান রেখেই বলছি- আপনাদের কর্মের কারনেই এখন চব্বিশ এর পক্ষের শক্তি আপনাদের বিরুদ্ধাচারণ করছে এবং করবে।
বিপ্লব পরবর্তী সময় আপনাদের প্রতি জনগণের সহানুভূতি ছিল কারন আপনারা ছিলেন সত্যিকারের নির্যাতিত দল। ফ্যাসিস্ট হাসিনার ভয়াবহ নিপীড়িনের শিকার। কিন্ত দূর্ভাগ্যজনক সময় গড়ার সাথে সাথে আপনারা হয়ে উঠলেন অহংকারী। পাঁচ আগস্টের পর আপনারা মাঠ পর্যায়ের ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে ব্যার্থ হয়েছেন। অনেক যায়গায় আপনারা তৈলাক্ত চাটুকারদের নিয়ে কমিটি করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে সর্বত্রই আপনারা ভূইফোড় গোজামিলে আস্থা রেখেছেন। আপনাদের উচিৎ ছিল নির্যাতিত কর্মীদের নামে হাসিনার মিথ্যা মামলা গুলো আগে প্রত্যাহার করা। ইভেন এখনো আপনার কর্মীদের ধরতে বাসায় যায় পুলিশ। আর আপনারা আছেন ক্ষমার রাজ্যে। আধিপত্যের লড়াই, হিন্দু ভোটার আর জনসভা করে লাখ লাখ মানুষের একত্রিত করতে গিয়ে আপনারা ভূলেই গেছেন এখনো ক্ষমতা পাননি। বিএনপির বিরুদ্ধে কর্মীদের নামিয়ে এখন তাদের সাথে করেন প্রীতি। মাঝে মাঝে চিন্তা করি সামনে নির্বাচন। আর যদি বিএনপি ক্ষমতায় আসে আপনাদের নেতাকর্মীদের নামের মামলা কি আদৌ প্রত্যাহার হবে? মোটেই হবে না। আপনাদের মতো নেতাদের কিছুই হবে না। মরবে আপনাদের কর্মীরা। বিএনপিকে সমলোচনাও করেন আবার একত্রে ইফতারিও করেন মাঝখানে নেতায় নেতায় প্রীতি হয় আর কর্মী হয় তার বলি’।
অবশ্য ‘র’ এর এজেন্ট কালবেলা সম্পাদক সন্তোষ সর্মা আর ফ্যাসিস্ট এর দোষর কাদের সিদ্দিকী যখন আপনাদের বন্ধু তখন বলতেই হয় আপনারা ডানকানা এক অন্ধ। ডা. শফিকুর রহমান যখন ইস্কন শাহেদকে ফোন করে শুভেচ্ছা বিনিময় করে তখন আপনাদের সতর্ক করেছিলাম। কিন্তু কে শোনে কার কথা! আপনারা আগে পরে ফ্যাসিস্ট হাসিনার দোষর সাংবাদিকদের প্রেমে এতটাই মজে ছিলেন বা আছেন যে ‘মনে করছেন অলরেডি আপনারা ক্ষমতায়’। কিন্তু না আপনারা এখনো ক্ষমতায় যেতে পারেননি। আর পারবেনও না।
শত শত উদাহরণ দিতে পারি আপনাদের মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে অনেকের অহংকারে পা মাটিতে পড়ে না। দাম্ভিকতা আর ভিলেজ পলিটিক্সে অনেকেই ফ্যাসিস্ট হাসিনার চাইতেও ভয়ংকর হয় উঠেছে ; যা আপনাদের নজরে আসে না। হয়তো আর আসবেও না। আপনারা সকাল বিকাল ফ্যাসিস্ট ফ্যাসিস্ট করেন আর ক্ষমা নিয়ে থাকেন; আর ইফতারি করেন ফ্যাসিস্ট নিয়ে যা অতি বাস্তবতা।
শেষ কথা বলি সময় গেলে সাধন হবে না।
লেখক: বাংলাদেশ জার্নালিস্ট এ্যাসোসিয়েশন (এফবিজেএ) এর সদস্য ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন এ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গ্লোবাল কমিউনিটির সদস্য।






