Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বাংলাদেশ

ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল

ট্রাইব্যুনালের নতুন প্রসিকিউটর সিলভিয়ার নিয়োগ বাতিল
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পাওয়া আফরোজ পারভিন সিলভিয়ার নিয়োগ বাতিল করেছে আইন মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার (২৭ মার্চ) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের উপসলিসিটর (জিপি-পিপি) মাহরুফ হোসেনের সই করা এক অফিস আদেশে এ নিয়োগ বাতিল করা হয়।

শুক্রবার (২৮ মার্চ) ট্রাইব্যুনালের প্রসিকিউটর (অ্যাডমিন) গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য বৃহস্পতিবার (২৭ মার্চ) সিলভিয়াসহ আরও চার আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার। ওইদিন এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা)।

প্রজ্ঞাপন জারির পরপরই সিলভিয়ার নিয়োগ নিয়ে প্রশ্ন ওঠে। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে আওয়ামীপন্থি রাজনীতির সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও আইনজীবী সিলভিয়া কীভাবে ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেলেন, তা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

এরপর আওয়ামী লীগের আইনজীবীদের সঙ্গে নতুন নিয়োগ পাওয়া প্রসিকিউটর সিলভিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের ছবি সামনে আসতে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। পরে তার নিয়োগ বাতিল করা হয় বলে জানায় প্রসিকিউশন বিভাগ।

বৃহস্পতিবার নিয়োগ পাওয়া চার প্রসিকিউটর হলেন- আফরোজ পারভীন সিলভিয়া (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা), মো. মামুনুর রশীদ (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা), আব্দুস সাত্তার (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা) ও এস. এম তাসমিরুল ইসলাম (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা)।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলামকে এবং সুপ্রিম কোর্টের চারজন আইনজীবীকে প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয়। আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগ গত বছরের ৫ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। এরপর আরও কয়েকজন আইনজীবীকে ট্রাইব্যুনালে মামলা পরিচালনার জন্য প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেয় সরকার।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারকাজ পরিচালনার জন্য ২০১০ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠিত হয়। এই ট্রাইব্যুনালে এরই মধ্যে একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে অনেকের বিচার ও সর্বোচ্চ শাস্তি কার্যকর হয়েছে। মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত আরও কয়েকজনের বিরুদ্ধে থাকা মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন।

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর এই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার ঘোষণা দেওয়া হয়। এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার সরকারের বেশ কয়েকজন মন্ত্রী ও দলের নেতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ সদস্যদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে।

Previous Post

সিংড়ায় মাদ্রাসার জায়গা দখল করে বিএনপি নেতার বাড়ি নির্মাণ, ক্ষুব্ধ এলাকাবাসীর মানববন্ধন

Next Post

অ্যাতলেতিকো ম্যাচ তদন্তের মুখে ভিনিসিয়ুস-এমবাপে

Next Post
অ্যাতলেতিকো ম্যাচ তদন্তের মুখে ভিনিসিয়ুস-এমবাপে

অ্যাতলেতিকো ম্যাচ তদন্তের মুখে ভিনিসিয়ুস-এমবাপে

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh