Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home জেলার খবর

মোহনপুরে আত্রাই-কাঁকড়া নদে বাড়ছে পানি

মোহনপুরে আত্রাই-কাঁকড়া নদে বাড়ছে পানি
2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

জেলা প্রতিনিধি:
দিনাজপুর সদর উপজেলার আত্রাই নদে মোহনপুর রাবার ড্যাম ও চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে সাঁইতাড়া রাবার ড্যামে পানি বাড়তে শুরু করেছে। রাবার ড্যাম ফোলানো শুরু করায় আত্রাই ও কাঁকড়া দুটি নদীর ৪৪ কিলোমিটার এলাকায় পানি বেড়েছে। ফলে সেচের পানির যে সংকট দেখা দিয়েছিল তা কেটে যেতে শুরু করেছে। কৃষক বোরো জমিতে নদীর পানি ব্যবহার করে সেচ দিতে পারছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কয়েক হাজার হেক্টর জমিতে সেচ সুবিধার লক্ষ্যে দুটি রাবার ড্যাম নির্মাণ করা হয়। ২০০১ সালে চিরিরবন্দর উপজেলার কাঁকড়া নদীতে সাঁইতাড়া এলাকায় একটি এবং ২০১৪ সালে আত্রাই নদে মোহনপুর এলাকায় আরেকটি রাবার ড্যাম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

সম্প্রতি মোহনপুর রাবার ড্যামটিতে ছিদ্র হওয়ায় পানি ধরে রাখা যাচ্ছিল না। অন্যদিকে কাঁকড়া নদীর খননকাজ অসম্পূর্ণ থাকায় পানি থাকছে না। ফলে ড্যাম দুটি কাজে লাগছিল না কৃষকদের। এ অবস্থায় গভীর নলকূপের মাধ্যমে সেচ দিতে শুরু করেন কৃষকরা। এতে সেচ খরচ দ্বিগুণের বেশি হওয়ার আশঙ্কা দেখা দেয়।

দিনাজপুর এলজিইডি সূত্র জানায়, ১৭ কোটি ৫১ লাখ ১৫ হাজার টাকা ব্যয়ে ৪৪ কিলোমিটার এলাকায় পানি মজুত রাখার ক্ষমতাসম্পন্ন ১৩৫ মিটার দৈর্ঘ্যের রাবার ড্যাম নির্মিত হয়েছে আত্রাই-কাঁকড়ার মোহনার ৩০০ গজের কাছাকাছি মোহনপুর এলাকায়। অন্যদিকে কাঁকড়া নদীর ওপর আট কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে (১৩০ ফুট দৈর্ঘ্যের) সাঁইতাড়া রাবার ড্যামটি নির্মাণ করা হয়।

সম্প্রতি আত্রাই ও কাঁকড়া নদীর তীরবর্তী এলাকা এবং মোহনপুর ও সাঁইতাড়া রাবার ড্যাম এলাকার স্থানীয় কৃষকরা সেচের পানি পাচ্ছিলেন না। তাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রতিবছরই বোরো মৌসুমে মোহনপুর রাবার ড্যামটিতে সমস্যা দেখা দেয়। প্রতিবার চালু করার সময় দেখা যায় ছিদ্র আছে। কর্তৃপক্ষ এর স্থায়ী সমাধানে ব্যবস্থা নেয় না।

চিরিরবন্দর ও সদর উপজেলার দুই কৃষি কর্মকর্তা জানান, দুই উপজেলার আড়াই থেকে তিন হাজার হেক্টর জমি রাবার ড্যামের সেচ সুবিধার আওতায় আছে। কৃষকরা মোহনপুর, কাঁকড়া এবং চিরি নদী থেকে শ্যালো মেশিন কিংবা বিএডিসি এলএলপির মাধ্যমে পানি নিতে পারেন স্বল্প খরচে। নদীগুলোর উভয় পাড়ে ৫৩টি এলএলপি পাম্প, ১৪টি শ্যালো মেশিন ও ২১টি বৈদ্যুতিক মোটরের সাহায্যে পানি উত্তোলনের ব্যবস্থা আছে। ড্যাম ফোলানো শুরু হওয়ায় সেচের পানির সংকট কেটে যেতে শুরু করেছে। আগামী দিনে আর নদী থেকে সেচের পানি তুলতে কোনো সমস্যা হবে না।

মোহনপুর ড্যামের পাম্প অপারেটর মহসীন আলী ভুট্রো জানান, ড্যাম পানি দিয়ে ফোলানো শুরু হয়েছে। নদীতে পানি বাড়ছে। ড্যাম পুরোপুরি ফোলাতে তিন দিন সময় লাগবে। কৃষকের সেচের পানির সংকট নেই।

এ বিষয়ে দিনাজপুর এলজিইডির সহকারী প্রকৌশলী ফাওজুল কবীর বলেন, রাবার ড্যাম দুটি খুবই গুরুত্বপূর্ণ। ড্যামের দুটি ব্যাগ ছিদ্র ছিল। তা প্রাথমিকভাবে মেরামত করে মোহনপুর রাবার ড্যামের পানি দিয়ে ফোলানো হচ্ছে। আশা করি সেচের পানির সমস্যা হবে না।

Previous Post

এবার ঈদে দীর্ঘ ছুটি

Next Post

সোমবার দেশব্যাপী ছাত্রদলের মানববন্ধন

Next Post
সোমবার দেশব্যাপী ছাত্রদলের মানববন্ধন

সোমবার দেশব্যাপী ছাত্রদলের মানববন্ধন

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh