Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home রাজনীতি

নারীর প্রতি সহিংসতা-নিপীড়ন বরদাশত করবে না এনসিপি

নারীর প্রতি সহিংসতা-নিপীড়ন বরদাশত করবে না এনসিপি
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
নারীর নাগরিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) বদ্ধপরিকর। নারীদের ওপর কোনো রকম সহিংসতা কিংবা নিপীড়ন দলটি বরদাশত করবে না। শুক্রবার (৭ মার্চ) রাতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক লিখিত বার্তায় বিষয়টি জানানো হয়৷

এনসিপির লিখিত বার্তায় বলা হয়, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে নারীদের ওপর ধর্ষণ, নির্যাতন, সাইবার বুলিং এবং শ্লীলতাহানির ঘটনা ঘটছে। গত বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একজন স্টাফ কর্তৃক হয়রানির শিকার হন। শাহবাগ থানায় গ্রেফতার থাকা অবস্থায়ও অভিযুক্ত ব্যক্তি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ভুক্তভোগী নারী সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য করে। এতৎসত্ত্বেও অভিযুক্ত ব্যক্তিকে থানা থেকে ছাড়িয়ে আনতে একটি নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করা হয় এবং মামলা প্রত্যাহারে ভুক্তভোগীকে নানাবিধ চাপ প্রয়োগ করা হয়, যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং নিন্দনীয়।

বার্তায় বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, গতকাল মাগুরায় একজন শিশু ধর্ষণের শিকার হয়েছে। এছাড়াও অনলাইনে জাতীয় নাগরিক পার্টির নারী নেতৃবৃন্দ এবং ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর নারী নেতাকর্মীরা পতিত ফ্যাসিবাদীদের দ্বারা প্রতিনিয়ত সাইবার বুলিং ও হয়রানির শিকার হচ্ছেন।

বার্তায় বলা হয়, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই সকল সহিংসতা ও নিপীড়নের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এ ধরনের নিপীড়নের ঘটনা জনপরিসরে নারীদের নিরাপত্তাহীন অবস্থাকে তুলে ধরে। বিগত ফ্যাসিবাদী শাসন বাংলাদেশে বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠিত করেছে এবং নারীদের রাজনৈতিক কর্তা সত্তাকে অস্বীকার করেছে। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে নারীদের রাজনৈতিক নেতৃত্ব ফ্যাসিবাদী সরকার পতনে অনন্য ভূমিকা রাখার মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক অভিব্যক্তির শক্ত জানান দিয়েছে।

জাতীয় নাগরিক পার্টি নারীদের ওপর চলমান সহিংসতা ও নিপীড়নের ঘটনাগুলোয় দোষীদের অতিদ্রুত আইনের আওতায় আনতে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে জোর দাবি জানায়। পাশাপাশি, জনপরিসর ও সাইবার স্পেসে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানায়।

বার্তায় বলা হয়, এনসিপি মনে করে নারীর প্রতি সহিংসতাকে কঠোরভাবে দমন করার মধ্য দিয়ে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে।

Previous Post

নারী যেন অধিকার থেকে বঞ্চিত না হয়: তারেক রহমান

Next Post

লেবাননে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন ট্রাম্প

Next Post
এবার ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

লেবাননে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন ট্রাম্প

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh