Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বাংলাদেশ

জুলাই হত্যাকাণ্ডের মামলা আইসিসিতে পাঠানোর আহ্বান

জুলাই হত্যাকাণ্ডের মামলা আইসিসিতে পাঠানোর আহ্বান
2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের মামলাগুলো আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) প্রধান প্রসিকিউটরের বিশেষ উপদেষ্টা টোবি ক্যাডম্যান।

বৃহস্পতিবার (৬ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে অন্তর্বর্তী সরকারের কাছে এই সুপারিশ করেন ক্যাডম্যান।

বসনিয়া, কসোভো, রুয়ান্ডা, ইয়েমেন, সিরিয়া ও ইউক্রেনের বিভিন্ন ন্যায়বিচার প্রক্রিয়ায় কাজে অভিজ্ঞ আন্তর্জাতিক অপরাধ আইন বিশেষজ্ঞ ক্যাডম্যান সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে বাংলাদেশ কীভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে কাজ করবে সে বিষয়টি বিশদভাবে আলোচনা করা হয়। আলোচনায় আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা ও ন্যায়বিচারের লক্ষ্যে আদালতের ভূমিকা ও দায়িত্ব নিয়ে কথা হয়।

উল্লেখ করা হয় যে, কিছু পলাতক অভিযুক্ত বিদেশি রাষ্ট্রের সুরক্ষা পাচ্ছে, ফলে আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা ও পরিপূরকতার ভিত্তিতে কাজ করা প্রয়োজন যাতে অপরাধীদের পুরোপুরি জবাবদিহির আওতায় আনা যায়।

সাক্ষাৎকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে আলোচনা দিয়ে শুরু হয়। ট্রাইব্যুনালটি মূলত শেখ হাসিনা সরকারের সময় সংঘটিত অপরাধ, বিশেষত জুলাই-আগস্ট ২০২৪ সালে ছাত্র আন্দোলনের সময়ের নৃশংসতা বিচার করছে। আলোচনায় বিচারের আইনি কাঠামো ও অতীত থেকে বেরিয়ে আসার প্রয়োজনীয়তা নিয়েও কথা হয়।

জি৩৭ চেম্বার্সের প্রধান ক্যাডম্যান আগের স্বৈরাচারী শাসনের সঙ্গে সম্পৃক্ততা থেকে যেন বেরিয়ে আসতে পারে সে লক্ষ্যে আইসিটির আইনি ও বিধিবিধানগত কাঠামো পরিবর্তনের পাশাপাশি প্রতিষ্ঠানটির নাম পরিবর্তনের সুপারিশ করেন।

সাক্ষাতে মৃত্যুদণ্ডের বিষয়, ন্যায়বিচারের মান উন্নত করতে প্রমাণের পদ্ধতিগত নিয়ম সংযোজন এবং যথাযথ আইনি প্রক্রিয়া নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়।

অধ্যাপক ইউনুস আইসিটি প্রসিকিউশন দলের কাজের প্রশংসা করেন এবং বলেন, বিচারের সর্বোচ্চ আন্তর্জাতিক মান বজায় রাখতে হবে, যাতে সঠিক বিচার ও ন্যায়বিচার নিশ্চিত হয়।

প্রধান উপদেষ্টা জানান, জুলাই হত্যাকাণ্ডের মামলা আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানো হবে কি না সে ব্যাপারে বাংলাদেশ শিগগির সিদ্ধান্ত নেবে।

তিনি বলেন, বিশ্বকে জানতে হবে, জুলাই বিপ্লবে ১ হাজার ৪০০ শিক্ষার্থী, আন্দোলনকারী ও শ্রমিক হত্যার নির্দেশ কে দিয়েছিলেন এবং কারা প্রধান অপরাধী ছিলেন। জাতিসংঘের তদন্ত মিশন বাস্তব সত্য উন্মোচন করেছে। এখন আমাদের অপরাধীদের বিচারের মুখোমুখি দাঁড় করাতে হবে এবং ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

ট্রাইব্যুনাল ও প্রসিকিউশনের জন্য সম্পূর্ণ প্রয়োজনীয় সম্পদ নিশ্চিত করা, সাক্ষীদের সুরক্ষা দেওয়া, অভিযুক্তদের ন্যায়বিচার নিশ্চিত করা এবং বিচারপ্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখা- এসব বিষয়েও আলোচনা হয়।

সাক্ষাতে শেখ হাসিনার সরকারের সময় লুট হওয়া সম্পদ জব্দ ও দেশে ফেরানোর জন্য প্রয়োজনীয় আইনি ও প্রক্রিয়াগত ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়।

সাক্ষাৎ শেষে অধ্যাপক ইউনুস টোবি ক্যাডম্যানকে আর্ট অব ট্রায়াম্ফ: বাংলাদেশের নতুন ভোরের গ্রাফিতি বইটি উপহার দেন, যা বাংলাদেশের জনগণের নতুন যুগের আশা ও প্রতিরোধের প্রতীক হিসেবে চিহ্নিত।

Previous Post

ঝিনাইদহে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

Next Post

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ পরবর্তী লক্ষ্য: জয়শঙ্কর

Next Post
ইউএসএআইডি নিয়ে ট্রাম্পের অভিযোগ, মুখ খুললেন জয়শঙ্কর

পাকিস্তান অধিকৃত কাশ্মীরের নিয়ন্ত্রণ পরবর্তী লক্ষ্য: জয়শঙ্কর

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh