Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home মতামত

খুলে গেল জান্নাতের সব দুয়ার

খুলে গেল জান্নাতের সব দুয়ার
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আ ফ ম খালিদ হোসেন
সময়ের পরিক্রমায় বছর ঘুরে এসেছে মাহে রমজান। এসেছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। আজ থেকে মহান আল্লাহর করুণায় সিক্ত হবে রোজাদারের রুহ। নবিজি (সা.) তার সাহাবিদের (রা.) রমজানের সুসংবাদ শোনাতেন। রমজানের ফজিলতের কথা বলতেন। ইবাদত ও সাধনায় মনোযোগী হওয়ার উপদেশ দিতেন। অধিক পরিমাণে নেকি অর্জনের উৎসাহ জোগাতেন। নবিজি (সা.) বলতেন, তোমাদের দুয়ারে (অতিথি হয়ে) রমজান এসেছে। এটি একটি পবিত্র মাস। মহান আল্লাহ তোমাদের ওপর এ মাসে সিয়াম সাধনা ফরজ করেছেন। এ মাসে খুলে দেওয়া হয়েছে জান্নাতের সব দুয়ার। বন্ধ করে দেওয়া হয়েছে জাহান্নামের সব দরজা। শয়তানকে বেঁধে রাখা হয়েছে শেকলে। এ মাসে একটি রজনি রয়েছে-যা অন্য হাজার মাসের থেকেও উত্তম। যে এ মাসের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে যেন (জীবনের) সব কল্যাণ থেকেই বঞ্চিত হলো।’

আমাদের কর্তব্য হলো, এ মহান অতিথির যথাযথ সমাদর করা। যথার্থ মূল্যায়ন করা। তার প্রাপ্য সম্মান দেওয়া। কারণ আমরা যদি এর উপযুক্ত মূল্য দিতে না পারি, জান্নাত লাভের এমন সুযোগকেও হাতছাড়া করে ফেলি, তাহলে এ জগতে আমাদের চেয়ে বড় হতভাগা আর কে হতে পারে? হাদিসে এসেছে-‘নবিজি (সা.) একদিন মসজিদে নববির মিম্বারে আরোহণ করছিলেন; প্রথম সিঁড়িতে পা রেখে তিনি বললেন, আমিন! দ্বিতীয় সিঁড়িতে পা রেখে তিনি আবার বললেন, আমিন! তৃতীয় সিঁড়িতে পা রেখে তিনি তৃতীয়বারের মতো বললেন, আমিন! যার অর্থ-হে আল্লাহ তুমি কবুল করো! নবিজির (সা.) জীবনে প্রথমবার এমন ঘটনা দেখে সাহাবায়ে কেরাম খুতবার পর এ বিষয়ে জানতে চাইলেন। তখন নবিজি (সা.) বলেন, ‘এই মাত্র হজরত জিব্রাইল (আ.) এসে আমি প্রথম সিঁড়িতে পা রাখতেই আমাকে (কানে কানে) বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি, যে রমজান মাস পেল অথচ তার পাপ মোচন হলো না। আমি বললাম, আমিন। আমি দ্বিতীয় সিঁড়িতে পা রাখতেই তিনি বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি, যার সামনে আপনার নাম উচ্চারিত হওয়া সত্ত্বেও সে আপনার ওপর দরুদ পড়েনি। আমি বললাম, আমিন। আমি তৃতীয় সিঁড়িতে পা রাখতেই তিনি বললেন, ধ্বংস হোক সে ব্যক্তি, যে তার মা-বাবা উভয়কে পেল অথবা উভয়ের একজনকে বৃদ্ধাবস্থায় পেল অথচ সে জান্নাত লাভ করতে পারল না। আমি বললাম, আমিন!’

মনে রাখতে হবে, আমরা যেন এ অভিশপ্তদের অন্তর্ভুক্ত না হই। আমরা যত সংকটেই পড়ি না কেন, শত বাধা-বিপত্তি সত্ত্বেও যেন সিয়াম সাধনা থেকে বঞ্চিত না হই। আমরা হয়তো অনেকেই সাহাবি ইবনে আহমাসির (রা.) ঘটনাটা জানি। তিনি একবার সিয়াম অবস্থায় যুদ্ধের ময়দানে লড়ছিলেন। লড়তে লড়তে তিনি এক সময় আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হয়ে পড়লেন। তার সঙ্গীরা তাকে সংরক্ষিত স্থানে নিয়ে গেলেন। তারপর তারা তাকে পানি পান করতে দিলেন। কিন্তু তিনি তা করলেন না। তিনি বললেন, আমার সিয়াম ভেঙে যাবে। কিছুক্ষণ পরই তিনি দুনিয়া ছেড়ে তাঁর কাছে চলে গেলেন, যার জন্য সিয়াম রেখেছিলেন। দুনিয়াতে সিয়াম সাধনা করে আখিরাতে মহান প্রভুর কাছে ইফতার করতে গেলেন। হজরত ওমর (রা.) এ ঘটনা শুনে বললেন, এই সাহাবি দুনিয়া দিয়ে আখিরাতকে কিনে নিয়েছেন।

আমরা বিভিন্ন ইবাদতের মাধ্যমে এ মাসের দিন-রাতগুলো কাটানোর প্রস্তুতি নেব। দ্বিগুণ উৎসাহ ও নিষ্ঠার সঙ্গে আমল করব। আশা করি আমরা আল্লাহর কাছে প্রিয় হয়ে উঠব। কারণ হাদিসে এসেছে-আল্লাহ বলেন, সাওম আমারই জন্য, এর পুরস্কার আমি নিজ হাতেই দেব। তাই আসুন! আমরা ইবাদতের রকমারি আয়োজন দিয়ে মাহে রমজানকে স্বাগত জানাই! লেখক : ধর্ম উপদেষ্টা

Previous Post

জাতীয় নাগরিক পার্টির ২১৭ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন

Next Post

শহিদ সেনা দিবসের নাম পরিবর্তনের দাবি

Next Post
শহিদ সেনা দিবসের নাম পরিবর্তনের দাবি

শহিদ সেনা দিবসের নাম পরিবর্তনের দাবি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh