Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home জেলার খবর

বোতলজাত সয়াবিন উধাও, লেবু-শসার চড়া দাম

বোতলজাত সয়াবিন উধাও, লেবু-শসার চড়া দাম
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

জেলা প্রতিনিধি:
ঝিনাইদহে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। পাইকারি ও খুচরা দোকানগুলোতে মিলছে না এক লিটার, দুই লিটারের সয়াবিনের বোতল। তবে খোলা তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে। কোম্পানিগুলো বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে দাবি করছেন ব্যবসায়ীরা।

তবে ভোক্তাদের অভিযোগ, অধিক মুনাফার জন্যই ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন ভেঙে খোলা তেল হিসেবে বিক্রি করছে। এদিকে রমজানকে সামনে রেখে খেজুর, শসা, বেগুন ও লেবুর চড়া দাম লক্ষ্য করা গেছে। ক্রেতাদের অভিযোগ, বাজার মনিটরিং না থাকায় সয়াবিন তেলের বোতলের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে অসাধু ব্যবসায়ীরা। সেই সঙ্গে ইচ্ছেমত দাম বাড়াচ্ছে নানা নিত্য প্রয়োজনীয় পণ্যের।

সরেজমিনে নতুন হাটখোলা বাজারে গিয়ে জানা গেছে, কয়েকদিন আগেও আধা লিটার, এক লিটার ও দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল বাজারে পাওয়া যেত। কিন্তু রোজা সামনে রেখে হঠাৎ বাজার থেকে বোতলজাত তেল উধাও হয়ে গিয়েছে। ভোক্তাদের অভিযোগ, বোতলজাত সয়াবিন তেল ভেঙে খোলা তেল হিসেবে বিক্রি করা করছে অসাধু ব্যবসায়ীরা। খোলা সয়াবিন তেলের সঙ্গে কম দামের পামওয়েল মেশানো হচ্ছে। এতে প্রতারিত হচ্ছে ভোক্তা।

নাজমুল হোসেন নামের এক ক্রেতা বলেন, ভেবেছিলাম রমজানের বাজার একবারে করব। কিন্তু বাজারে কোনো সয়াবিন তেলের বোতল নাই। সবই খোলা তেল। এর পেছনে ব্যবসায়ীদের কারসাজি থাকতে পারে। রোজার মাস এলে ব্যবসায়ীরা মুনাফার জন্য কেমন অমানবিক হয়ে ওঠে।

সয়াবিন তেলের সঙ্গে কমদামী পামওয়েল মিশিয়ে বেশি দামে বিক্রির পেছনে সিন্ডিকেট জড়িত কিনা খতিয়ে দেখার দাবি জানিয়ে জাহাঙ্গীর আলম নামের এক একজন ক্রেতা বলেন, প্রতিবছর রমজান মাস এলে ব্যবসায়ীরা বেশি মুনাফার জন্য নানা রকম কৌশল করে। এবার বোতলজাত সয়াবিন তেলের কৃত্রিম সংকট দেখিয়ে তারা ক্রেতাদের ঠকাচ্ছে। খোলা সয়াবিন তেল পাওয়া যাচ্ছে। কারণ তাতে পামওয়েল মিশিয়ে বেশি দামে বিক্রি করা যায়।

আঞ্জুয়ারা বেগম নামে এক ক্রেতা বলেন, একদিন পরে রোজা শুরু। গতকালও বেগুনের দাম কম ছিল। আজ বেগুনের দাম বাড়তি। এক হালি লেবুর দাম ৬০-৭০ টাকা। যা দুদিন আগেও ৩০-৩৫ টাকা হালি ছিল। ধনিয়া পাতা, গাজর, শসার দামও বেড়েছে। বাজারে সরকারের কোনো মনিটরিং নেই। লোক দেখানো অভিযান চালিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়।

এদিকে ভোজ্যতেলের সংকটের বিষয়ে পাইকারি ব্যবসায়ীরা জানিয়েছেন, বোতলজাত সয়াবিন তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো তাদের সরবরাহ কমিয়ে দিয়েছে। নতুন কোনো বোতলজাত তেল আসেনি। যে কারণে বাজারে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে।

খোলা সয়াবিন তেলে ভেজাল দেয়া হচ্ছে এমন অভিযোগের বিষয়ে ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, এসব অভিযোগ সত্য নয়। তেলে ভেজাল দেওয়ার কোনো সুযোগ নেই। ভোক্তারাও সচেতন। খুচরা পর্যায়ে এরকম হয় কিনা জানা নেই। তবে পাইকারি পর্যায়ে তেলে ভেজাল মেশানোর কোনো সুযোগ নেই।

জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা বলেন, রমজান মাস পবিত্র মাস, আত্মশুদ্ধির মাস। আমরা ব্যবসায়ীদের কাছে লিফলেট বিতরণ করেছি। অধিক মুনাফার জন্য ব্যবসায়ীরা যেন পণ্যের কৃত্রিম সংকট তৈরি না করে সে লক্ষ্যে আমরাও মনিটরিং শুরু করেছি। পাশাপাশি সবাইকে মানবিক দৃষ্টিকোণ থেকে উদ্বুদ্ধ করার চেষ্টা করে যাচ্ছি। জেলার বড় বড় শহরগুলোতে রমজানের বার্তা নিয়ে আমরা ব্যবসায়ী ও ভোক্তাদের উদ্দেশ্যে মাইকিং শুরু করেছি।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের বলেন, বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্যের মান নিশ্চয়সহ সার্বিক তদারকি জোরদার করা হবে। জেলা প্রশাসনের কাছে আমরা এ বিষয়ে সহযোগিতা চেয়েছি।

Previous Post

জি-মেইলে আসছে বড় পরিবর্তন

Next Post

রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

Next Post
রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

রমজান মাসের চাঁদ দেখা গেছে, রোজা শুরু রোববার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh