Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

গাজায় ফের হামলার প্রস্তুতি ইসরায়েলের

গাজায় ফের হামলার প্রস্তুতি ইসরায়েলের

ছবি- আল জাজিরা

1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আন্তর্জাতিক ডেস্ক:
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যেকোনো মুহূর্তে ফের হামলা শুরু করতে পারে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেছেন, ‘চুক্তি বা অন্য যেকোনো উপায়ে’ যুদ্ধের লক্ষ্য সম্পূর্ণভাবে অর্জন করবেন তারা।

রোববার (২৩ ফেব্রুয়ারি) ইসরায়েলি সেনাবাহিনীর কর্মকর্তাদের এক অনুষ্ঠানে নেতানিয়াহু বলেন, আমরা যেকোনো মুহূর্তে তীব্র লড়াইয়ে ফিরতে প্রস্তুত। গাজায় আমরা হামাসের অধিকাংশ সংগঠিত বাহিনী ধ্বংস করেছি। কিন্তু কোনো ভুল করবেন না—আমরা যুদ্ধের লক্ষ্য পুরোপুরি অর্জন করবো, সেটি হোক আলোচনার মাধ্যমে অথবা অন্য কোনো উপায়ে।

দুই দশকের মধ্যে প্রথমবারের মতো অধিকৃত পশ্চিম তীরে ট্যাংক পাঠিয়েছে ইসরায়েল। ইসরায়েলি সেনাদের সেখানে ‘দীর্ঘমেয়াদি অবস্থানের’ জন্য প্রস্তুতি নিতে বলেছে নেতানিয়াহুর সরকার।

এই উত্তেজনার মধ্যে গত কয়েক ঘণ্টায় অধিকৃত পশ্চিম তীরজুড়ে একাধিক সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার লক্ষ্যবস্তু হয়েছে হেবরন শহর, তুলকারেমের পূর্বে নূর শামস শরণার্থী শিবির, রামাল্লাহ শহরের বেইতুনিয়া এলাকা, উত্তরে রামাল্লাহর কোবার ও সিলওয়াদ শহর, জেনিনের পশ্চিমে সিলাত আল-হারিথিয়া ও জেনিনের দক্ষিণে কাবাতিয়া শহর।

ফিলিস্তিনি সংবাদমাধ্যম কুদস নিউজ নেটওয়ার্ক ও ফিলিস্তিনি ইনফরমেশন সেন্টার প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, জেনিনের পশ্চিমে বুরকিন শহরে অভিযান চালিয়ে ইসরায়েলি বাহিনী একটি গুরুত্বপূর্ণ সড়ক চৌরাস্তা ধ্বংস করেছে।

ইসরায়েলি সামরিক বাহিনী বুলডোজারসহ ভারী যন্ত্রপাতি ব্যবহার করে আল-আবারাহ রাউন্ডঅ্যাবাউট খুঁড়ে ফেলেছে, যার ফলে সড়কটি চলাচলের অনুপযুক্ত হয়ে পড়েছে।

ফিলিস্তিনি ন্যাশনাল ইনিশিয়েটিভের মহাসচিব মুস্তাফা বারঘুতি বলেছেন, গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযানের এই বৃদ্ধির ফলে ‘পরিস্থিতি সম্পূর্ণ যুদ্ধের দিকে চলে যেতে পারে’।

তার মতে, পশ্চিম তীরে ট্যাংক মোতায়েন এবং ২০০২ সালের পর থেকে সবচেয়ে বড় সামরিক উপস্থিতি বজায় রাখা ‘প্রকৃতপক্ষে পশ্চিম তীর ফের দখল ও সম্পূর্ণ সামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা’, যা ফিলিস্তিনি কর্তৃপক্ষের অস্তিত্বকে প্রায় অপ্রাসঙ্গিক করে দিচ্ছে।

বারঘুতি বলেন, শনিবার ৬০০-র বেশি ফিলিস্তিনিকে মুক্তি না দিয়ে ইসরায়েল ‘যুদ্ধবিরতি চুক্তির গুরুতর লঙ্ঘন করেছে’।

আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বারঘুতি বলেন, যদি নেতানিয়াহুকে পশ্চিম তীরের অভিযান চালিয়ে যেতে ও গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতে দেওয়া হয়, তাহলে তা চিরতরে দ্বি-রাষ্ট্র সমাধানের অবসান ঘটাতে পারে।

Previous Post

নিজেকে গ্রেফতার করে কারাগারে পাঠানোর আর্জি জামায়াত আমিরের

Next Post

ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post
ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঢাবি ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh