Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home জেলার খবর

মাইকে ঘোষণা দিয়ে বাজারে চাঁদাবাজি করে বহিষ্কার যুবদল নেতা

মাইকে ঘোষণা দিয়ে বাজারে চাঁদাবাজি করে বহিষ্কার যুবদল নেতা
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

জেলা প্রতিনিধি:
রামদা হাতে, মাথায় লাল কাপড় বেঁধে মিছিল করে বাজার থেকে চাঁদা ওঠানোর ঘোষণা দিয়ে বহিষ্কার হলেন যুবদল নেতা জাহাঙ্গীর আলম। গাজীপুরের শ্রীপুরে তার দলবল নিয়ে এই সশস্ত্র মিছিলের ছবি মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এমসি বাজার এলাকার স্বপ্নপুরী হোটেলের সামনে হ্যান্ডমাইক দিয়ে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা দেন উপজেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম পিন্টু। পরে শনিবারই তাকে দল থেকে বহিষ্কার করে কেন্দ্রীয় যুবদল।

অভিযুক্ত যুবদল নেতা জাহাঙ্গীর আলম পিন্টু (৩৫) উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নূরু বেপারীর ছেলে। তিনি শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সদস্য সচিব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে বলতে শোনা যায়, ‘জাহাঙ্গীর ভাইয়ের অ্যাকশন ডাইরেক্ট অ্যাকশন; বিসমিল্লাহির রহমানির রাহিম, প্রিয় দোকানদার ভাইয়েরা আমি জেল থেকে এসে ঘোষণা দিয়েছিলাম যে, এমসি বাজারটাকে আমি আমার নিজস্ব লোক ও আপনাদের সহযোগিতায় সুন্দরভাবে পরিচালনা করবো। কিন্তু কিছু মানুষের জন্য আমি পারি নাই। আজকে আমি লোকজন নিয়ে বাজারে এসেছি। আপনাদের সঙ্গে সম্পর্ক করতে। আপনাদেরকে সহযোগিতা করতে। আজকের পর থেকে আমি জাহাঙ্গীর যতদিন পর্যন্ত বেঁচে থাকি ততদিনে পর্যন্ত আমার নিয়ন্ত্রণে চলবে এমসি বাজার এবং আপনাদেরকে দয়া করে বলছি, এখন এই মুহূর্তে আমার লোকজন খাজনা ওঠানো শুরু করবে। কেউ বাধা দিবেন না। বাধা দিলে ভয়াবহ পরিণতি হবে। অনেক খেসারত দিতে হবে। কে বাজার ইজারা নিলো কি না সেটা আমার জানার বিষয় না। তাই কেউ বাধা দিবেন না। আমাদের কাজ আমাদের করতে দেন। এখনই আমার লোকজন টাকা ওঠানো শুরু করবে।’

বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করেন, এমসি বাজারে যথারীতি বাজারের কার্যক্রম চলছিল। হঠাৎ করে জাহাঙ্গীর অর্ধশতাধিক লোকজন নিয়ে আসেন। সবার মাথায় লাল কাপড় বাঁধা। মুখে গামছা পরে এসে হোটেলের সামনে দলবলসহ বাজার থেকে প্রকাশ্যে চাঁদা নেওয়ার বক্তব্য দেন। এর কিছুক্ষণ পর লম্বা রামদা’র ভয় দেখিয়ে টাকা পয়সা ছিনিয়ে নেন।

দোকানী সুরুজ আলী বলেন, ভয় দেখিয়ে বেশ কিছু লোক সবকিছু লুটপাট করে নেয়। অনেকেই দোকান ফেলে পালিয়ে যায়। ভয়ে অনেকেই টাকা পয়সা দিয়ে জীবন রক্ষা করে।

ব্যসায়ীরা বলেন, এমনভাবে প্রকাশ্যে চাঁদাবাজির ঘোষণা জীবনে প্রথম দেখলাম। ঘণ্টাব্যাপী অস্ত্রের মহড়া দিলো, পুলিশ কই? আমাদের মতো গরিব মানুষের শেষ সম্বল লুটপাট করে নিলো।

শ্রীপুর উপজেলা যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন শেখ বলেন, জাহাঙ্গীর আলম পিন্টু উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য। সশস্ত্র মহড়ার বিষয়টি আমার জানা নেই। দল এগুলো সমর্থন করে না, আমরাও করবো না।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, এমসি বাজার এলাকায় কিছু দুষ্কৃতকারী বাজারে প্রকাশ্যে চাঁদাবাজি করছে। দোকানদারদের ভয়ভীতি হুমকি দিয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি অবগত হয়েছে। পুলিশের কয়েকটি টিম তাদের গ্রেফতার করতে কাজ করছে।

গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক আতাউর রহমান মোল্লা বলেন, এই ধরনের কোনো বক্তব্য দল কোনোভাবেই সমর্থন করে না। এই ধরনের বক্তব্য দলের জন্য খুবই সাংঘর্ষিক। এরইমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুইঁয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তাকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। কোনো দুর্বৃত্ত ও চাঁদাবাজের ঠাঁই যুবদলের নেই।

Previous Post

ইউক্রেনকে দেওয়া অর্থ ফেরত চায় আমেরিকা

Next Post

স্কুল ব্যাংকিংয়ে বেড়েছে আমানত

Next Post
স্কুল ব্যাংকিংয়ে বেড়েছে আমানত

স্কুল ব্যাংকিংয়ে বেড়েছে আমানত

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh