Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home ধর্ম

ভাষার বৈচিত্র্য আল্লাহর কুদরতের নিদর্শন

ভাষার বৈচিত্র্য আল্লাহর কুদরতের নিদর্শন

প্রতীকী ছবি

1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

ধর্ম ডেস্ক:
আল্লাহ সুবাহানাহু ওয়াতাআলা পৃথিবীতে বিভিন্ন ভাষা সৃষ্টি করেছেন। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বহু ভাষায় মানুষ কথা বলে। আবার মানুষের কথা বলার ভঙ্গীও বহু রকম। মানুষের এই ভাষাবৈচিত্র্যকে আল্লাহর কুদরতের নিদর্শন উল্লেখ করে কোরআনে আল্লাহ বলেছেন,

وَ مِنۡ اٰیٰتِهٖ خَلۡقُ السَّمٰوٰتِ وَ الۡاَرۡضِ وَ اخۡتِلَافُ اَلۡسِنَتِکُمۡ وَ اَلۡوَانِکُمۡ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّلۡعٰلِمِیۡنَ

আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে আসমান ও জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষা ও তোমাদের বর্ণের ভিন্নতা। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে জ্ঞানীদের জন্য। (সুরা রূম: ২২)

ভাষা ও বর্ণনাভঙ্গীর পাশাপাশি মানুষের কণ্ঠস্বরেও বৈচিত্র্য রয়েছে। প্রত্যেককে আল্লাহ স্বতন্ত্র ও পৃথক কণ্ঠস্বর দান করেছেন। একজনের কণ্ঠস্বর আরেকজনের সাথে মেলে না। আমরা যাদের চিনি, তাদের কণ্ঠস্বর শুনেই বুঝতে পারি কে কথা বলছে। পুরুষ, নারী, বালক ও বৃদ্ধের কণ্ঠস্বরও আলাদা আলাদা। আমরা কারো গলা শুনে তার লিঙ্গ ও বয়সও অনুমান করতে পারি। অথচ সবার বাগযন্ত্র তথা জিহবা, ঠোঁট, তালু ও কণ্ঠনালী একই রকম। এটা নিঃসন্দেহে আল্লাহর সৃষ্টিক্ষমতার নিদর্শন।

পৃথিবীর প্রাণীকুলের মধ্যে মানুষের বিশেষ বৈশিষ্ট্য হলো মানুষের ভাষা বা বলতে পারার যোগ্যতা। সুরা আর-রাহমানের শুরুতে আল্লাহ মানুষকে সৃষ্টি করার নেয়ামতের কথা উল্লেখ করার পরপরই উল্লেখ করেছেন তাকে ভাষা দান করার নেয়ামতের কথা। আল্লাহ বলেন,

اَلرَّحۡمٰنُ. عَلَّمَ الۡقُرۡاٰنَ. خَلَقَ الۡاِنۡسَانَ. عَلَّمَهُ الۡبَیَانَ.

পরম করুণাময়, তিনি শিক্ষা দিয়েছেন কুরআন, তিনি সৃষ্টি করেছেন মানুষ, তিনিই তাকে শিখিয়েছেন ভাষা। (সুরা আর-রাহমান: ১-৪)

অর্থাৎ মানুষ মনের ভাব প্রকাশ করতে পারে। একটি মানবশিশু বড় হয়ে ওঠার সাথে সাথে তার মাতৃভাষায় কথা বলতে শিখে যায়। আলাদা করে তাকে শেখানোর প্রয়োজনও পড়ে না। এটা আল্লাহর নেয়ামত ও তার সৃষ্টিক্ষমতার নিদর্শন।

কোরআনে আল্লাহ তাআলা মানুষের ভাষাকে তার নেয়ামত ও নিদর্শন হিসেবে উল্লেখ করার পাশাপাশি ভাষার উত্তম ব্যবহারের নির্দেশও দিয়েছেন। আল্লাহ বলেন,

لَا تَعۡبُدُوۡنَ اِلَّا اللّٰهَ وَ بِالۡوَالِدَیۡنِ اِحۡسَانًا وَّ ذِی ‌الۡقُرۡبٰی وَ الۡیَتٰمٰی وَ الۡمَسٰکِیۡنِ وَ قُوۡلُوۡا لِلنَّاسِ حُسۡنًا وَّ اَقِیۡمُوا الصَّلٰوۃَ وَ اٰتُوا الزَّکٰوۃَ

তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদাত করবে না, সদাচার করবে পিতা-মাতা, আত্মীয়-স্বজন, এতিম ও মিসকিনদের সাথে। আর মানুষকে উত্তম কথা বলো, নামাজ কায়েম কর এবং জাকাত প্রদান কর। (সুরা বাকারা: ৮৩)

এ আয়াতে এক আল্লাহর ইবাদত, বাবা মায়ের সাথে সদাচার, নামাজ আদায় ও জাকাত প্রদানের সাথে যুক্ত করে মানুষের সাথে উত্তম কথা বলার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ মানুষের সাথে সুন্দর ভাষায় হাসিমুখে কথা বলো। সুন্দর আচরণ করো। এটাও একজন মুসলমানের দীনি কর্তব্য ও ইবাদত। রাসুল (সা.) বলেছেন, তোমরা কোনো নেক কাজকেই খাটো করে দেখ না। যদি তা তোমার ভাইয়ের সাথে হাসিমুখে সাক্ষাত করাও হয়। (সহিহ মুসলিম: ২৬২৬)

Previous Post

কুয়েট উপাচার্যকে ‘লাঞ্ছিত’ করায় বুয়েট উপাচার্যের নিন্দা

Next Post

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৬ অভিবাসী গ্রেফতার

Next Post
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৬ অভিবাসী গ্রেফতার

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৬ অভিবাসী গ্রেফতার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh