Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home রাজনীতি

তাড়াতাড়ি নির্বাচন দিন: মির্জা ফখরুল

তাড়াতাড়ি নির্বাচন দিন: মির্জা ফখরুল

ফাইল ছবি

1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

জেলা প্রতিনিধি:
দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার জন্য প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে অনুরোধ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে কুমিল্লার লাকসাম পৌর স্টেডিয়ামে এক জনসভায় তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা একটা কথা বার বার বলে আসছি, তাড়াতাড়ি নির্বাচন দিন। ভোট তাড়াতাড়ি হলে একটি সরকার আসবে। যে সরকারের পেছনে জনগণ থাকবে।

তিনি বলেন, আজকের সরকার যত বড়ই হোক, পেছনে জনগণ থাকতে হবে। আমরা সেজন্যই বলছি আর বিলম্ব না করে নির্বাচন দিন। তার জন্য যতটুকু পরিবর্তন করা দরকার, যতটুকু সংস্কার দরকার সেটুকু সংস্কার করে দ্রুত নির্বাচন দিন।

ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, আজকে নির্বাচন কমিশনকে ঠিক করতে হবে, প্রশাসনকে ঠিক করতে হবে। পুলিশ বাহিনীকে ঠিক করতে হবে। এটা ঠিক করুন। রোডম্যাপ দিন কবে কবে ভোট হবে, কবে সংস্কার শেষ হবে।

আওয়ামী সরকারের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, শেখ মুজিবের মেয়ে ১৫ বছরে এ দেশের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। আমাদের নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা এবং প্রশাসনকে ধ্বংস করে দিয়ে গেছে। গত তিনটা নির্বাচনে কেউ ভোট দিতে পারেনি।

গুম-খুনের বিষয়ে বিএনপির এই নেতা বলেন, লাকসামের বিএনপির প্রভাবশালী দুজন হিরু-পারভেজকে গুম করা হয়েছে। এই দুই নেতার খোঁজ এখনো পাওয়া যায়নি। তাদের সন্তানরা আজ এখানে আছে। দীর্ঘদিন তারা তাদের বাবাকে দেখতে পায়নি। তারা প্রতিদিন অপেক্ষায় থাকে তাদের বাবা ফিরে আসবে।

এসময় বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, চেয়ারপারসনের উপদেষ্টা মনিরুল হক চৌধুরী, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক আমিনুর রশিদ ইয়াছিন, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কেন্দ্রীয় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, প্রবাসী কল্যাণ সম্পাদক শেখ ফরিদ আহমদ মানিক, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাদুল বারী আবু, কেন্দ্রীয় বিএনপির সাবেক কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্নেল অব. আনোয়ারুল আজীমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Previous Post

শিরোপার জন্য খেলতে এসেছি: আফগান অধিনায়ক

Next Post

টিকটক করতে স্বামীর বাধা, যা করলেন গৃহবধূ

Next Post
দুই শিশুসন্তানসহ বাবার বিষপান, প্রাণ গেল সবার

টিকটক করতে স্বামীর বাধা, যা করলেন গৃহবধূ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

আমার দেশ পরিদর্শনে তথ্যমন্ত্রী

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh