Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আলোচিত

উখিয়ায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর ভেসে উঠল স্কুলছাত্রের লাশ

উখিয়ায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর ভেসে উঠল স্কুলছাত্রের লাশ
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : কক্সবাজারের উখিয়ায় রেজুখালে নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৬ মার্চ) ভোর সকালে উপজেলার রাজাপালং ইউনিয়নের রেজুরকুল এলাকার রেজুখাল থেকে কৌশিক বড়ুয়া বাঁধন (১৩) নামে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। সে স্থানীয় বাসিন্দা পতন বড়ুয়ার ছেলে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেল থেকে বাঁধনের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। ছেলেকে না পেয়ে তার বাবা পতন বড়ুয়া উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার নিখোঁজ সংক্রান্ত তথ্য ছড়িয়ে দেওয়া হয়।

রাত ১০টার দিকে বাঁধনের এক বন্ধু জানায়, সন্ধ্যার সময় তারা রেজুখালের মোহনায় একটি বরই গাছের নিচে বরই পেড়ে খাচ্ছিল। পরে কোনো একসময় বাঁধন খালে পড়ে যায় বলে সে দাবি করে। তবে ভয় পেয়ে সে বিষয়টি তাৎক্ষণিকভাবে কাউকে জানায়নি।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রাতে খালপাড় এলাকায় জড়ো হন স্থানীয় হাজারো মানুষ। নিখোঁজ বাঁধনকে খুঁজে পাওয়ার আশায় রাতভর উদ্বেগ-উৎকণ্ঠায় সময় কাটান তারা। একই সঙ্গে স্থানীয় বৌদ্ধ বিহারে ধর্মীয় রীতিতে প্রার্থনা ও ত্রিপিটক পাঠ করা হয়।

অবশেষে শুক্রবার সকালে খালের পানিতে বাঁধনের মরদেহ ভাসতে দেখা গেলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

স্থানীয় এক স্কুল শিক্ষক বলেন, এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ—তা তদন্তের মাধ্যমে বের করা প্রয়োজন। তবে এ ঘটনাকে ঘিরে এলাকায় ‘অলৌকিক’ বা ‘ঢালি নেওয়া’ সংক্রান্ত নানা কুসংস্কার ছড়ানো ঠিক নয়।

এদিকে, একমাত্র ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা পতন বড়ুয়া ও মা শিখা বড়ুয়া। সন্তানের মরদেহ উদ্ধারের খবর শুনে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। কিশোরটির মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Previous Post

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

Next Post

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি

Next Post
অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি

অন্তর্বর্তী সরকার কোনো চুক্তি নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করেনি

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান: আব্বাস আরাঘচি

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

ডেনমার্কে জাতীয় নির্বাচন : প্রাথমিক ফলে কিছুটা এগিয়ে ক্ষমতাসীনরা

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh