নিজস্ব প্রতিবেদক : নাটোরের সিংড়া উপজেলার বিয়াশ দারুস সুন্নাহ নুরানী কিন্ডার মাদ্রাসায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও এক মিনিট নীরবতা পালন করা হয়।
পরিচালক মাওলানা শাহাদাৎ হোসাইন ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা সোহেল রানা। শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






