Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আন্তর্জাতিক

জামায়াতের নির্বাচনী সমঝোতায় যুক্ত হলো এবি পার্টি

জামায়াতের নির্বাচনী সমঝোতায় যুক্ত হলো এবি পার্টি
1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক : জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের সঙ্গে নির্বাচনী আসন সমঝোতায় এবার যুক্ত হয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। এর ফলে এই সমঝোতায় দলের সংখ্যা বেড়ে হয়েছে ১১।

আজ সোমবার সন্ধ্যায় এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু মুঠোফোনে প্রথম আলোকে বলেন, জামায়াতের সঙ্গে নির্বাচনী সমঝোতায় তাঁরা যুক্ত আছেন এবং আলোচনা চলমান।

উল্লেখ্য, গতকাল রোববার জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি) যুক্ত হয়।

এবি পার্টি সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবি পার্টি ৭০টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছে। এর মধ্যে দলের চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ফেনী-২ (সদর), সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ), জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মেজর (অব.) আবদুল ওহাব মিনার পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর, দুমকি ও মির্জাগঞ্জ), যুগ্ম সাধারণ সম্পাদক যোবায়ের আহমেদ ভূঁইয়া কুমিল্লা-৫ (বুড়িচং, ব্রাহ্মণপাড়া), যুগ্ম সাধারণ সম্পাদক সানী আবদুল হক দিনাজপুর-৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট) এবং যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি ঢাকা-১০ আসনে (ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট ও হাজারীবাগ) মনোনয়নপত্র জমা দিয়েছেন।

রাজনৈতিক সূত্রগুলো বলছে, ফেনী-২, বরিশাল-৩ এবং পটুয়াখালী-১ আসন এবি পার্টিকে ছেড়ে দেওয়া হতে পারে। এ বিষয়ে আলোচনা চলমান।

ফেনী-২ আসনে জামায়াতের প্রার্থী করা হয়েছিল দলের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়াকে। আর বরিশাল-৩ আসনে দলটির বরিশাল মহানগরের আমির জহির উদ্দিন মুহাম্মদ বাবরকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এই দুজনের কেউই আজ বিকেলে সময়সীমা শেষ হওয়া পর্যন্ত মনোনয়নপত্র জমা দেননি।

অন্যদিকে পটুয়াখালী-১ আসনে জেলা আমির মো. নাজমুল আহসানকে প্রার্থী করেছিল জামায়াত। তিনি গতকাল মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজনৈতিক সূত্রগুলো বলছে, এই আসনেও জামায়াতের প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন।

এদিকে আজ দুপুরে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম সাংবাদিকদের জানিয়েছেন, ১০ দলের সঙ্গে আরেকটি দলও নির্বাচনি সমঝোতায় যুক্ত হচ্ছে। শিগগিরই সেই দলের নাম জানানো হবে।

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। আগারগাঁওয়ের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়েরের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা দলের আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন

সংবাদ সম্মেলনে এহসানুল মাহবুব জুবায়ের জানান, নির্বাচনী সমঝোতার কারণে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে ঢাকা-১৩ আসনে ছাড় দেওয়া হয়েছে। এখানে দলের পক্ষ থেকে নির্বাচন করার কথা ছিল কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইনের। ১১ দলের আসনবিন্যাসও দ্রুতই জানানো হবে বলে জানান তিনি।

Previous Post

আইফোনে থাকা কোনো অ্যাপ কি নজরদারি করছে? শনাক্ত করবেন যেভাবে

Next Post

হাদি হত্যার দ্রুত বিচার দাবি ডেনমার্ক প্রবাসীদের

Next Post
হাদি হত্যার দ্রুত বিচার দাবি ডেনমার্ক প্রবাসীদের

হাদি হত্যার দ্রুত বিচার দাবি ডেনমার্ক প্রবাসীদের

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh