Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home খেলা

গণ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শিরোপা না এআইইউবির প্রথম

গণ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় শিরোপা না এআইইউবির প্রথম
0
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আন্তর্জাতিক ডেস্ক : চার অঞ্চলে ২৫ দিনে ৪৪টি ম্যাচ শেষ। বাকি শুধু আর একটি ম্যাচ—ফাইনাল। সেই ফাইনাল হচ্ছে আজ। বেলা আড়াইটায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি গণ বিশ্ববিদ্যালয় ও আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি)।

এআইইউবির এটি টানা দ্বিতীয় ফাইনাল। সর্বশেষ আসরের ফাইনালে দলটি হেরেছিল ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কাছে। অন্যদিকে প্রথম আসরের চ্যাম্পিয়ন গণ বিশ্ববিদ্যালয় এক বছর পর আবারও শিরোপা নির্ধারণী ম্যাচে ফিরেছে। আজ জিতলে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবলে গণ বিশ্ববিদ্যালয়ের এটি হবে দ্বিতীয় শিরোপা। আর এআইইউবি নামছে টুর্নামেন্টে প্রথমবারের মতো শিরোপা জয়ের স্বপ্ন নিয়ে।

সেই স্বপ্ন পূরণের জন্য অধীর অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন দলটির ম্যানেজার মো. জয়নাল আবেদীন, ‘এখন পর্যন্ত আমরা কোনো বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারিনি। সেই আক্ষেপ ও ক্ষুধা আমাদের ভেতরে কাজ করছে। ভালো খেলে প্রথমবারের মতো ইস্পাহানি- টুর্নামেন্টে শিরোপা জিততে চাই।’ অন্যদিকে ২০১৯ সালে ফারাজ গোল্ডকাপসহ বিশ্ববিদ্যালয় ফুটবলে গণ বিশ্ববিদ্যালয় জিতেছে তিনটি শিরোপা, একবার হয়েছে রানার্সআপ। ট্রফি জয়ের অভিজ্ঞতায় এগিয়ে থাকা দলটির কোচ মো, হাবীব উদ্দীন আজও শিরোপায় রাখছেন চোখ, ‘আমরা ছন্দে আছি। ভালো খেলেই ফাইনালে এসেছি। আশা করি, চ্যাম্পিয়ন হতে পারব।’

দুই দলেই আছে দেশের ফুটবলে শীর্ষস্তর বাংলাদেশ লিগের একাধিক মুখ। এআইইউবির স্কোয়াডে রয়েছেন আরামবাগের মিডফিল্ডার ওমর ফারুক মিঠু ও আক্কাস আলী, মোহামেডানের স্ট্রাইকার সৌরভ দেওয়ান ও ডিফেন্ডার আজিজুল হক, ব্রাদার্সের ডিফেন্ডার নাবিল খন্দকার জয়, বাংলাদেশ পুলিশের গোলকিপার আসিফ ভূঁইয়া ও ফরোয়ার্ড মইন। সঙ্গে আছেন গত মৌসুমে চট্টগ্রাম আবাহনীতে খেলা গোলকিপার রাজীব ইসলাম, যিনি সেমিফাইনালে টাইব্রেকারে ফারইস্টের দুটি শট ঠেকিয়ে দলকে ফাইনালে তুলেছেন। কোয়ার্টার ফাইনালে লাল কার্ড দেখা রহমতগঞ্জের ডিফেন্ডার আলফাজ মিয়াও আজ খেলতে পারবেন। সব মিলিয়ে শক্তিশালী রক্ষণ নিয়েই নামছে এআইইউবি।

গণ বিশ্ববিদ্যালয়ের তিন গোলকিপারই বাংলাদেশ লিগের ফুটবলার। দুজন পিডব্লুডির রাহুল হোসেন ও অনীক আহমেদ, অন্যজন আবাহনীর শামীম হোসেন। শামীমের একাদশে থাকার সম্ভাবনাই বেশি। দলে আরও আছেন রহমতগঞ্জের স্টপার সিফাত শাহরিয়ার, ফকিরেরপুল ইয়ংমেনসের ডিফেন্ডার সাব্বির হোসেন এবং গত মৌসুমে পেশাদার ফুটবলের দ্বিতীয় স্তর চ্যাম্পিয়নশিপ লিগে পিডব্লুডিতে খেলা রিফাত হাসান। আক্রমণভাগে চ্যাম্পিয়নশিপ লিগে ঢাকা ওয়ান্ডারার্সের হয়ে খেলা সাইফ সামশুদ সেমিফাইনালে হ্যাটট্রিক করে দলকে ফাইনালে তুলেছেন।

‘গণ বিশ্ববিদ্যালয়ের বড় শক্তি রাফায়েল টুডু। ঢাকা মোহামেডানের এই ফরোয়ার্ড সেমিফাইনালে করেছেন জোড়া গোল। এই টুর্নামেন্টে গ্রুপ ফাইনাল ও কোয়ার্টার ফাইনালে হ্যাটট্রিক করে ম্যাচসেরা হয়েছেন। চার ম্যাচে টুডুর গোলসংখ্যা ৮। গোলদাতার তালিকার শীর্ষেও রয়েছেন তিনি। ফাইনালে তাই সবার বাড়তি চোখ থাকবে টুডুর দিকে।

ফাইনাল সরাসরি সম্প্রচার করবে টুর্নামেন্টের প্রচার সহযোগী এটিএন বাংলা। খেলা দেখা যাবে ইস্পাহানি মির্জাপুর টি ও প্রথম আলো ফেসবুক পেজেও। গ্যালারিতে বসে ফাইনাল উপভোগ করতে কোনো টিকিটের প্রয়োজন নেই। চিকিৎসাসহায়তা দেবে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।

অতিথি থাকবেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, ইস্পাহানি গ্রুপের পরিচালক ইমাদ ইস্পাহানি, টুর্নামেন্ট কমিটির প্রধান জাতীয় দলের সাবেক অধিনায়ক আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, টেকনিক্যাল কমিটির প্রধান ইমতিয়াজ সুলতান জনি, টুর্নামেন্ট কমিটির সদস্য আনোয়ারুল হক হেলাল, শফিকুল ইসলাম মানিক, আলফাজ আহমেদ, বিপ্লব ভট্টাচার্য, জাহিদ হাসান এমিলি, মামুনুল ইসলাম, ইস্পাহানি টি লিমিটেডের বিপণন মহাব্যবস্থাপক ওমর হান্নান, প্রথম আলোর প্রধান ক্রীড়া সম্পাদক উৎপল শুভ্রসহ টুর্নামেন্ট কমিটির অন্যরা।

Previous Post

ধুরন্ধর’ অভিনেত্রী সারাকে কতটা চেনেন

Next Post

‘৫৪ বছর ধরে ভাত খাই না, চোখের সামনে বীভৎস সেই দৃশ্য ভেসে ওঠে’

Next Post
‘৫৪ বছর ধরে ভাত খাই না, চোখের সামনে বীভৎস সেই দৃশ্য ভেসে ওঠে’

‘৫৪ বছর ধরে ভাত খাই না, চোখের সামনে বীভৎস সেই দৃশ্য ভেসে ওঠে’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

ছয় শব্দের পোস্টে আন্দোলন শুরু, এরপর কাঁপল ভারত

ছয় শব্দের পোস্টে আন্দোলন শুরু, এরপর কাঁপল ভারত

ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের গ্রীস্ম উৎসব

ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের গ্রীস্ম উৎসব

ডেনমার্কে ইউনিসেফের সাথে ঢাকার দ্বিপাক্ষিক বৈঠক আজ

ডেনমার্কে ইউনিসেফের সাথে ঢাকার দ্বিপাক্ষিক বৈঠক আজ

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবে সরকার : ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবে সরকার : ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh