Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home ব্রেকিং নিউজ

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া এখনো মেলেনি

হাসিনাকে ফেরাতে ভারতের ইতিবাচক সাড়া এখনো মেলেনি
3
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

আন্তর্জাতিক ডেস্ক : পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশের সর্বোচ্চ আদালতে দণ্ডপ্রাপ্ত আসামি। তাকে দেশে ফেরানোর জন্য ভারত সরকারের কাছে অনুরোধ করা হয়েছে। কিন্তু এ বিষয়ে এখনো দেশটির পক্ষ থেকে ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। আসলে এ ধরনের বিষয় দ্রুত সমাধান হয় না। ভারতের পক্ষ থেকে কী প্রতিক্রিয়া আসে, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। এখন পর্যন্ত শুধু জানা গেছে, বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করছে প্রতিবেশী দেশটি।

শুক্রবার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে কবে আসতে পারেন জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘তারেক সাহেব কবে আসবেন, এ সম্পর্কে আমার কাছে কোনো তথ্য নেই। তার স্ত্রী দেশে এসেছেন। আজ যতটুকু জানলাম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে না। কারণ, বিমানটিতে টেকনিক্যাল সমস্যা আছে বলে জানা গেছে। সেক্ষেত্রে দুয়েকদিন দেরি হতে পারে। আপনারাও জানতে পারবেন।’

তিনি বলেন, চীনের অর্থায়নে ঢাকায় এক হাজার শয্যার একটি হাসপাতাল নির্মাণের কথা ছিল। সরকার সেটি নীলফামারীতে করার সিদ্ধান্ত নিয়েছে। এমনভাবে পরিকল্পনা করা হয়েছে, যাতে রংপুর অঞ্চলের পাশাপাশি ভারত, ভুটানসহ অন্যান্য দেশের মানুষও এখান থেকে চিকিৎসা নিতে পারেন।

রংপুর অঞ্চলে কলকারখানা ও ব্যবসা-বাণিজ্য কম, এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কর্মসংস্থান। তাই কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ চলছে। আশা করি এ অঞ্চল আরো উন্নত হবে। ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন, তারাও বিষয়টি খেয়াল রাখবেন।

তিনি আরো বলেন, আমাদের সময় খুবই সীমিত। নির্বাচন সঠিকভাবে হয়ে যাবে ফেব্রুয়ারিতে। নির্বাচিতদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব। আমরা চাই দেশের দায়িত্ব নির্বাচিত প্রতিনিধিদের হাতে এমনভাবে দিয়ে যেতে, যাতে তারা এক থেকে দেড় বছরের মধ্যেই দেশকে কাঙ্ক্ষিত পথে এগিয়ে নিতে পারেন।

উপদেষ্টা বলেন, মানুষের অনেক প্রত্যাশা, আমরা যেন সব রিফর্ম (সংস্কারকাজ) শেষ করে যাই। কিন্তু এটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। যারা ভবিষ্যতে ক্ষমতায় আসবেন, তারা যেন জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে পারেন। আমরা আশা করি তারা দেশের সর্বত্র সমতা ও সুষম উন্নয়ন নিশ্চিত করবেন।

এদিকে, চারদিনের সফরকালে তৌহিদ হোসেন রংপুর শহরের গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা পরিদর্শন করবেন। শনিবার সকালে তিনি রংপুর প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপর বিকালে রংপুর ক্যাডেট কলেজ পরিদর্শন করবেন।

রোববার দুপুরে তিনি নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন। ওই দিন বিকালে সৈয়দপুর বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন তিনি।

Previous Post

মার্কিন চাপ উপেক্ষা করে ভারত-রাশিয়ার চুক্তি

Next Post

শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র

Next Post
শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র

শরণার্থী ও আশ্রয়প্রার্থীদের জন্য ওয়ার্ক পারমিটের মেয়াদ কমালো যুক্তরাষ্ট্র

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

ছয় শব্দের পোস্টে আন্দোলন শুরু, এরপর কাঁপল ভারত

ছয় শব্দের পোস্টে আন্দোলন শুরু, এরপর কাঁপল ভারত

ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের গ্রীস্ম উৎসব

ডেনমার্কে প্রবাসী বাংলাদেশিদের গ্রীস্ম উৎসব

ডেনমার্কে ইউনিসেফের সাথে ঢাকার দ্বিপাক্ষিক বৈঠক আজ

ডেনমার্কে ইউনিসেফের সাথে ঢাকার দ্বিপাক্ষিক বৈঠক আজ

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবে সরকার : ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

দেশে ১ লাখ স্বাস্থ্য কর্মী নিয়োগ দিবে সরকার : ডেনমার্কে স্বাস্থ্যমন্ত্রী

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

গোল করলেই মেসির বিশ্বরেকর্ড

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh