নিজস্ব প্রতিবেদক : রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে অথবা শুক্রবার সকালে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশে তাকে নেওয়া হতে পারে। তার ব্যক্তিগত চিকিৎসকসহ ১৬ জন বেগম জিয়ার সঙ্গে যাবেন বলে জানা যায়।






