Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home আলোচিত

উপকূল অতিক্রম করেছে গভীর নিম্নচাপ, ভারি বৃষ্টি সারাদেশে

নদীবন্দরগুলোতে সতর্ক সংকেত, ১৪ জেলায় ঝড়ের আভাস

প্রতীকী ছবি

2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

নিজস্ব প্রতিবেদক:
বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপটি সাগরদ্বীপ ও খেপুপাড়ার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করেছে। ধীরে ধীরে দুর্বল হচ্ছে নিম্নচাপটি। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বাতাস বইছে। দেশের বিভিন্ন অঞ্চলে আজ শুক্রবারও ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় দেওয়া পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়া অফিস তথ্য জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক আজ সকাল ৭টায় গণমাধ্যমকে বলেন, গভীর নিম্নচাপটি এখনো স্থল গভীর নিম্নচাপ রূপে আছে। এটি ধীরে ধীরে উত্তর থেকে উত্তর-পূর্ব দিকে এগোচ্ছে। এর প্রভাবে আজ দেশের বিভিন্ন প্রান্তে বৃষ্টি হবে।

আজ সকাল থেকেই রাজধানীর আকাশ মেঘলা এবং বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। রাজধানীতেও আজ সারা দিন এভাবে বৃষ্টি হতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে।

এটিএম নাজমুল হক বলেন, শনিবার রংপুর , রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জেলায় ভারি থেকে অতিভারি বৃষ্টি হতে পারে। গভীর নিম্নচাপের পরবর্তী সময়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে এই বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপ ক্রমান্বয়ে দুর্বল হতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় ভারী (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৮ মিলিমিটার/২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

উত্তাল বঙ্গোপসাগর তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে যাওয়ায় শঙ্কিত উপকূলবাসী। নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ৩ থেকে ৫ ফুট উচ্চতায় ওঠায় নোয়াখালী, কুয়াকাটা, ভোলা ও লক্ষ্মীপুরের অনেক এলাকা প্লাবিত হয়েছে।

কুয়াকাটায় উত্তাল সাগর আর জোয়ারের পানিতে ডুবে গেছে অনেক এলাকা। এমন অবস্থায় মাছধরা ট্রলারগুলো আশ্রয় নিয়েছে উপকূলের কাছে।

স্বাভাবিকের চেয়ে তিন থেকে চার ফুট বেশি উচ্চতার জোয়ারে প্লাবিত হয়েছে নোয়াখালীর হাতিয়া ও নিঝুম দ্বীপের নিচু এলাকা।

লক্ষ্মীপুরে অস্বাভাবিক জোয়ারের পানিতে কমলনগর উপজেলার চরমার্টিনে রাস্তা ভেঙে প্লাবিত হয়েছে লোকালয়।

ভোলায় জোয়ারের পানি চার থেকে পাঁচ ফুট উচ্চতা বেড়েছে। এতে ঢালচর, কলাতলীরচর, কাজীরচরে প্লাবিত হয়েছে অনেক এলাকা।

কক্সবাজারে ঝোড়ো হাওয়ার সঙ্গে জোয়ারের পানিতে উত্তাল সাগর। এতে মহেশখালী ও কুতুবদিয়ার কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে।

এদিকে বৈরী আবহাওয়ায় বরিশাল নৌ বন্দর থেকে সব রুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ঝালকাঠির সুগন্ধা ও বিষখালীর পানিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। ভারি বৃষ্টির কারণে খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড় ধসের শঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে প্রশাসন।

Previous Post

ঈদে ট্রেনে ফিরতি যাত্রার ৯ জুনের টিকিট বিক্রি শুরু

Next Post

মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত, জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু

Next Post
মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত, জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু

মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত, জোয়ারের পানিতে ডুবে একজনের মৃত্যু

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh