Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home খেলা

ব্রাজিলে যে পরিমাণ বেতন পাবেন আনচেলত্তি

ব্রাজিলে যে পরিমাণ বেতন পাবেন আনচেলত্তি

ফাইল ছবি

2
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

স্পোর্টস ডেস্ক:
২০২২ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নেয়ার পরই ব্রাজিলের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তখনকার কোচ তিতে। এরপর থেকেই ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) চেষ্টা চালিয়ে যাচ্ছে, রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তিকে নিজেদের কোচ হিসেবে পাওয়ার।

আনচেলত্তিকে না পাওয়া পর্যন্ত ফার্নান্দো দিনিজকে অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেয়া হয়। এরপর আনচেলত্তি যখন ‘না’ করে দেন ব্রাজিলকে, তখন দরিভাল জুনিয়রকে কোচ হিসেবে নিয়োগ দেয় ব্রাজিল। কিন্তু দরিভালের হাত ধরেও ভাগ্য ফেরেনি ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নদের।

যে কারণে দরিভালকেও বরখাস্ত করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন এবং আবারও আনচেলত্তির দ্বারস্ত হয় ব্রাজিলিয়ান ফুটবল কর্মকর্তারা। নানা চড়াই-উতরাই পেরিয়ে অবশেষে ব্রাজিল ফুটবলে কোচ হিসেবে নিয়োগ পেলেন আনচেলত্তি।

প্রায় আড়াই থেকে তিন বছরের প্রচেষ্টার পর ইতালিয়ান এই কোচের মন পেতে হলো ব্রাজিলকে। তবে, এর পেছনে যে বড় একটি অর্থনৈতিক কারণও নিহিত, সেটা বলাই বাহুল্য।

ব্রাজিল ফুটবল ইতিহাসে সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত ফুটবল কোচ এখন কার্লো আনচেলত্তি। এমনকি তিতে, দরিভাল জুনিয়ররা যে পারিশ্রমিক পেতেন তারও দ্বিগুণ পারিশ্রমিক দেয়া হচ্ছে আনচেলত্তিকে।

ফুটবল বিষয়ক বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো ব্রাজিলিয়ান গণমাধ্যম গ্লোবোর উদ্বৃতি দিয়ে জানিয়েছেন, আনচেলত্তিকে বছরে ১০ মিলিয়ন ইউরো পারিশ্রমিক দেবে সিবিএফ। ১০ মিলিয়ন ইউরোকে ১২ দিয়ে ভাগ করলে যা হয়, তাই মাসিক পারিশ্রমিক হিসেবে পাবেন নতুন ব্রাজিল কোচ। রিয়াল মাদ্রিদেও সর্বশেষ এই পারিশ্রমিক পেতেন তিনি।

গ্লোবো জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের শেষ পর্যন্ত আপাতত দায়িত্ব পালন করবেন আনচেলত্তি। চুক্তির শর্ত অনুযায়ী ২০২৬ বিশ্বকাপ যদি আনচেলত্তি জেতাতে পারেন, তাহলে বোনাস হিসেবে ৫ মিলিয়ন ইউরো পাবেন তিনি। ২০২৩ সালেও যখন আনচেলত্তির সঙ্গে আলোচনা চলছিলো, তখন এই প্রস্তাব তাকে দেয়া হয়েছিল।

বেতন-বোনাসের বাইরেও উপরি পাওনা আছে আনচেলত্তির জন্য। রিও ডি জেনিরোয় আনচেলত্তি থাকবেন যে অ্যাপার্টমেন্টে, সেটা হবে বিলাসবহুল একটি অ্যাপার্টমেন্ট। তার পুরো অর্থ বহন করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

তিনি বিদেশ ভ্রমণের জন্য সিবিএফের কাছ থেকে পাবেন একটি প্রাইভেট জেট। আনচেলত্তি পাবেন একটি আন্তর্জাতিক স্বাস্থ্য বিমাও। সঙ্গে একটি জীবন বিমাও পাবেন তিনি।

আনচেলত্তি ব্রাজিল দলের কোচ হিসেবে প্রথম প্রকাশ্যে আসবেন আগামী ২৬ মে। সেদিন ব্রাজিলে গিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হবেন, এরপর তিনি পেরু ও ইকুয়েডরের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য দলও ঘোষণা করবেন।

Previous Post

নির্বাচনই নির্বাচনের বিকল্প

Next Post

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-বোমা উদ্ধার

Next Post
চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-বোমা উদ্ধার

চাঁদপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র-বোমা উদ্ধার

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh