Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home খেলা

টেস্ট থেকে অবসর নিলেন বিরাট কোহলি

যেসব রেকর্ড ভাঙলেন কোহলি

ফাইল ছবি

3
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

স্পোর্টস ডেস্ক:
টেস্ট থেকে অবসরের সিদ্ধান্ত ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) জানিয়ে রেখেছিলেন আগেই। তা নিয়ে সংবাদও প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। তবে ভক্তদের কেউ কেউ মনেপ্রাণে চেয়েছিলেন বিরাট কোহলি যেন আরও কিছুদিন টেস্ট ক্রিকেট খেলেন।

যে কারণে তারা তাকিয়ে ছিলেন বিসিসিআইয়ের দিকে। বোর্ড কোহলিকে অনুরোধ করে অবসরের সিদ্ধান্ত থেকে সরিয়ে আনতে পারে কি না, সেটিই দেখার অপেক্ষায় ছিলেন ভক্তরা।

কিন্তু না। কোহলি নিজের সিদ্ধান্তেই অটল থাকলেন। আজ সোমবার আনুষ্ঠানিকভাবেই টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ভারতীয় দলের কিংবদন্তি এই ব্যাটার। কোহলির ট্স্টে অবসরের মধ্য দিয়ে ভারতের সাদা পোশাকের ক্রিকেটে গৌরবময় এক যুগের পরিসমাপ্তি ঘটলো।

সোমবার সকালে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে কোহলি বলেন, টেস্ট ক্রিকেটে প্রথমবার ব্যাগি ব্লু (ভারতের টেস্ট ক্যাপ) পরেছিলাম ১৪ বছর আগে। সত্যি বলতে আমি কখনও কল্পনাও করিনি এই ফরম্যাট আমাকে এমন এক সফরে নিয়ে যাবে। এটা আমাকে পরীক্ষায় ফেলেছে, গড়ে তুলেছে আর এমন সব শিক্ষা দিয়েছে যা সারাজীবন সঙ্গে থাকবে।’

‘সাদা জার্সিতে খেলার মধ্যে একটা গভীর ব্যক্তিগত অনুভূতি আছে। নিঃশব্দ পরিশ্রম, দীর্ঘ দিনগুলোর লড়াই, এমন সব ছোট ছোট মুহূর্ত যা কেউ দেখে না, কিন্তু মনের গভীরে চিরদিন থেকে যায়।’

কোহলি আরও লেখেন, ‘আমি যখন এই ফরম্যাট থেকে সরে দাঁড়াচ্ছি, এটা সহজ নয়—তবে মনে হচ্ছে এটাই সঠিক সময়। আমি এই খেলায় আমার সবটুকু দিয়েছি। এটা আমাকে তার চেয়েও অনেক বেশি ফিরিয়ে দিয়েছে। আমি কৃতজ্ঞতায় পূর্ণ এক হৃদয় নিয়ে সরে দাঁড়াচ্ছি এই খেলা থেকে।সতীর্থ এবং প্রত্যেকটি মানুষের জন্য যারা আমাকে এই যাত্রায় মূল্যবান অনুভব করিয়েছেন। আমি সব সময় হাসিমুখেই আমার টেস্ট ক্যারিয়ারকে স্মরণ করবো।’

২০১১ সালের ২০ জুন কিংসটনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেক হয় কোহলির। এরপর ১৪ বছরের গৌরবময় ক্যারিয়ারে ১২৩টি টেস্ট খেলেন, যার ৬৮টিতে অধিনায়ক হিসেবে খেলে ৪৬.৮৫ গড়ে করেছেন মোট ৯ হাজার ২৩০ রান।

তবে সম্প্রতি টেস্ট ফরম্যাটে সময়টা খুব ভালো যাচ্ছিলো না কোহলির। ২০২৪ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে অপরাজিত ১০০ রানের ইনিংসটি ছিল ২০২৩ সালের জুলাইয়ের (ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, পোর্ট অব স্পেনে) প্রথম টেস্ট শতক।

২০১৯ সালে কোহলির ব্যাটিং গড় ৫৫.১০ পর্যন্ত উঠেছিল। ওই সময় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পুনেতে ক্যারিয়ারসেরা ২৫৪* রানের ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু গত ২৪ মাসে সেই গড় নেমে এসেছে ৩২.৫৬ তে।

রোহিত শর্মার আগে ভারতের টেস্ট অধিনায়ক ছিলেন কোহলি। তার অধীনে ভারত ৬৮ ম্যাচে ৪০টি জিতেছিল, হেরেছিল মাত্র ১৭টি। ৪০টি জয় কোহলিকে ভারতের ইতিহাসে সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করে। যেখানে মহেন্দ্র সিং ধোনির ছিল ৬০ ম্যাচে ২৭ জয়ের রেকর্ড। আর সৌরভ গাঙ্গুলির ছিল ৪৯ ম্যাচে ২১ জয়।

টেস্ট ব্যাটসম্যান হিসেবে কোহলির অন্যতম সেরা মুহূর্ত অর্জনগুলো ইংল্যান্ডে, ২০১৮ সালের সফরে। ওই সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন ডানহাতি এই ব্যাটার। ৫৯.৩০ গড়ে পাঁচ ম্যাচে ৫৮৩ রান করেছিলেন, সঙ্গে দুই সেঞ্চুরি। ওই বছরই ছিল কোহলির ক্যারিয়ারের সর্বোচ্চ রান সংগ্রহের বছর, ১ হাজার ৩২২ রান।

Previous Post

ভারতই যুদ্ধবিরতির আগ্রহ দেখিয়েছে, দাবি পাকিস্তানের

Next Post

ঝিনাইদহে মধ্যরাতে পুড়ে ছাই তিন কৃষকের পানের বরজ

Next Post
ঝিনাইদহে মধ্যরাতে পুড়ে ছাই তিন কৃষকের পানের বরজ

ঝিনাইদহে মধ্যরাতে পুড়ে ছাই তিন কৃষকের পানের বরজ

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

বাংলাদেশ এসোসিয়েশনের বর্ষবরণে ডেনমার্কে প্রবাসীদের মিলনমেলা

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

দুতাবাসের উদ্যোগে ডেনমার্কে স্বাধীনতা দিবস উদযাপন

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

আইএমএফের ঋণের কিস্তির বিষয়ে হ্যাঁ-না বলার সুযোগ নেই : ওয়াশিংটনে অর্থমন্ত্রী

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ : ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

আটক মাসুদ উদ্দিন চৌধুরীর ওপর ময়লা পানি নিক্ষেপ

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh