Voice of Expats Bangladesh
Advertisement
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ
No Result
View All Result
Voice of Expats Bangladesh
No Result
View All Result
Home বিনোদন

বুঝে শুনে কাজ করতে চান চঞ্চল, ফিরলেন শ্যুটিংয়ে

বুঝে শুনে কাজ করতে চান চঞ্চল, ফিরলেন শ্যুটিংয়ে

ফাইল ছবি

1
VIEWS
FacebookTwitterLinkedinWhatsappEmail

বিনোদন ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রপাগান্ডা ছড়িয়েছে, বিশেষ করে ভারতীয় গণমাধ্যমে— নিজের দেশে গৃহবন্দি ঢালিউড অভিনেতা চঞ্চল চৌধুরী। যদিও এ জনপ্রিয় অভিনেতা সেই বক্তব্যের জবাব আগেই পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন গণমাধ্যমে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর এপার-ওপার দুই বাংলার অভিনেতা চঞ্চল চৌধুরী এখন বেছে বেছে কাজ করছেন। হ্যাঁ, ব্যস্ততা কমেছে তার। অনেক দিন শুটিং থেকে দূরে ছিলেন তিনি। সম্প্রতি আবার ক্যামেরার মুখোমুখি হলেন অভিনেতা। গত তিন দিন ধরে আউটডোর শুটিংয়ে ব্যস্ত চঞ্চল চৌধুরী। সম্প্রতি আনন্দবাজার অনলাইনে এ অভিনেতা তার সমসাময়িক নানা প্রসঙ্গ নিয়ে কথা বললেন। জানালেন আগামী ঈদের কাজ নিয়েও।

কাজের পরিবেশ সম্পর্কে জানতে চাইলে চঞ্চল চৌধুরী বলেন, বাংলাদেশের বিনোদন দুনিয়ায় কাজের পরিস্থিতিতে মন্দা চলছে। ফলে আগের তুলনায় কাজ কম হচ্ছে। তিনি বলেন, একসময় প্রচুর কাজ করেছি। এখন বিশেষ কাজ ছাড়া করতেও ইচ্ছে করে না। শুধু শুধু কাজের সংখ্যা বাড়ানোর ইচ্ছে নেই তার। বুঝেশুনে এমন কাজ করতে চাই, যে কাজগুলো বহুদিন থেকে যাবে বলেও জানান অভিনেতা।

এদিকে বৃন্দাবন দাসের লেখা ও সকাল আহমেদের পরিচালনায় সাত পর্বের ধারাবাহিকে কাজ করছেন চঞ্চল চৌধুরী। এক রিকশাচালকের প্রেমের করুণ পরিণতি এ ধারাবাহিকের পটভূমি। এ নাটকে চঞ্চলের সঙ্গে অভিনয় করার কথা ছিল তার প্রিয় বন্ধু এবং অধিকাংশ ছবি আর নাটকের নায়িকা শাহনাজ খুশির। সম্প্রতি তিনি দুর্ঘটনায় গুরুতর জখম হন।

চঞ্চল চৌধুরী বলেন, এ নাটকে শাহনাজ খুশির অভিনয়ের কথা ছিল। কিন্তু শুটিং শুরুর আগের দিনই দুর্ঘটনা। কপালে ১০টা সেলাই পড়েছে তার। চোখমুখ ফুলে আছে এখনো। গত পরশু দেখতে গিয়েছিলাম। তিন দিন আউটডোরে শুটিং করছি। শনিবার আবার হয়তো দেখতে যাব।

উল্লেখ্য, টালিউড পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিটি সম্ভবত চঞ্চল চৌধুরীর সর্বশেষ অভিনীত ছবি। এ ছাড়া মুক্তির অপেক্ষায় রয়েছে রেদওয়ান রনি পরিচালিত ‘ব্রিদ’ ছবিটি। এটি ভারত-বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে।

Previous Post

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে ইজতেমার প্রথম পর্ব সমাপ্ত

Next Post

বই ছাপার আগে পুলিশের নিরীক্ষা প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা ফারুকী

Next Post
বই ছাপার আগে পুলিশের নিরীক্ষা প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা ফারুকী

বই ছাপার আগে পুলিশের নিরীক্ষা প্রসঙ্গে যা বললেন উপদেষ্টা ফারুকী

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

সর্বশেষ খবর

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইন ৪ জন গ্রেপ্তার

ইরানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে বাহরাইন ৪ জন গ্রেপ্তার

পিএসজির দাপটে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা অব্যাহত

পিএসজির দাপটে চেলসির বড় হার, বোডোর স্বপ্নযাত্রা অব্যাহত

গোলহীন মেসি, ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র মিয়ামির

গোলহীন মেসি, ন্যাশভিলের মাঠে গোলশূন্য ড্র মিয়ামির

তেলের দাম আবারও ব্যারলপ্রতি ১০০ ডলার ছাড়াল

তেলের দাম আবারও ব্যারলপ্রতি ১০০ ডলার ছাড়াল

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে দাপুটে জয় রিয়ালের

ভালভার্দের দুর্দান্ত হ্যাটট্রিকে দাপুটে জয় রিয়ালের

Voice of Expats Bangladesh

Browse by Category

  • অপরাধ
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • আলোচিত
  • খেলা
  • গণমাধ্যম
  • চাকরি
  • জেলার খবর
  • ডেনমার্ক প্রবাসী
  • ধর্ম
  • প্রবাসী কর্ণার
  • প্রযুক্তি
  • বাংলাদেশ
  • বিদেশে পড়াশোনা
  • বিনোদন
  • ব্রেকিং নিউজ
  • ভিডিও/টকশো
  • মতামত
  • রাজনীতি
  • লিড নিউজ
  • শিক্ষাঙ্গন
  • সর্বশেষ
  • সোস্যাল মিডিয়া
  • স্বাস্থ্য

Contacts

ভয়েস অব এক্সপ্যাটস বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ
Mobile: +8801717291923
Email: voebnews@gmail.com

Follow Us

© 2024 Voice of Expats Bangladesh

No Result
View All Result
  • হোম
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • প্রবাসী কর্ণার
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • জেলার খবর
  • শিক্ষাঙ্গন
  • মতামত
  • বিদেশে পড়াশোনা
  • ভিডিও/টকশো
  • আরও
    • আলোচিত
    • ব্রেকিং নিউজ
    • ডেনমার্ক প্রবাসী
    • চাকরি
    • স্বাস্থ্য
    • খেলা
    • বিনোদন
    • ধর্ম
    • প্রযুক্তি
    • সোস্যাল মিডিয়া
    • গণমাধ্যম
    • অপরাধ

© 2024 Voice of Expats Bangladesh